দুইদফা বোমা হামলায় কেপে উঠলো পবিত্র শহর জেরুজালেম।২৩ নভেম্বর বুধবার সকালে আধা ঘণ্টার ব্যবধানে পরপর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।জেরুজালেম শহরের দুটি বাসস্ট্যান্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।আহত সবাইকে শহরের শায়ার জেদেক এবং হাদাসাহ আইন কেরাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল পত্রিকার খবরে বলা হয়েছে, সকাল ৭টার এর আশেপাশে সময়ে জেরুজালেমের প্রধান প্রবেশপথ গিভাত শৌলে প্রথম বিস্ফোরণটি ঘটে।এর আধা ঘণ্টা পর রামোত মোড়ে আরেকটি বিস্ফোরণ ঘটে।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ইউসেফ হাইম গাবে নামে এক চিকিৎসক সংবাদমাধ্যম কে জানান, ‘বিস্ফোরণে এখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। যাদের অবস্থা আসশংকাজনক।‘
বিস্ফোরণের ঘটনায় কারা দায়ী তা এখনও নিশ্চিত করতে পারেনি ইজরাইলি আইন প্রয়োগকারী সংস্থা। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে রেখে যাওয়া একটি ব্যাগে বিস্ফোরক ডিভাইস খুঁজে পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।






Users Today : 1
Users Last 30 days : 1406
Total Users : 23351
Total views : 35870
Who's Online : 0