গত ২০ নভেম্বর জমকালো আয়োজনে কাতারে পর্দা উঠলো“গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ” খ্যাত ফিফা বিশ্বকাপের ২২ তম আসরের।শুরু হয়ে গেছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ।ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে বল, শুরু হয়ে গেছে প্রথম পর্বের খেলা।
বাংলাদেশ সময় রাত ১ টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচটি ,মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারেট ব্রাজিল ও শক্তিশালী সার্বিয়া।এছাড়াও রাত ১০ টায় মুখোমুখি হবে আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও আফ্রিকার দেশ ঘানা। চলুন জেনে আসা যাক বিশ্বকাপ ফুটবলে আজ কার কার খেলা থাকছে,
সুইজারল্যান্ড–ক্যামেরুন
বিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
উরুগুয়ে–দক্ষিণ কোরিয়া
সন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
পর্তুগাল–ঘানা
রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
ব্রাজিল–সার্বিয়া
রাত ১টা, বিটিভি, টি স্পোর্ট, গাজী টিভি
বাংলাদেশের ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের অনুষ্ঠিত ম্যাচগুলো ।
প্রিয় দলের খেলাগুলো টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।। এ জন্য প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনেও উপভোগ করা যাবে।




Users Today : 11
Users Last 30 days : 883
Total Users : 20266
Total views : 32520
Who's Online : 1