সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।রেকর্ড পরিমান ফাউলের স্বীকার হয়ে মারাত্নক ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। শেষবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নেইমারের ইনজুরি এতটাই গুরুতর যে তিনি দলের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তা নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে জি গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। তবে নেইমারের ইনজুরির জন্য জয়ের আনন্দ স্থায়ী হয়নি ব্রাজিলিয়ান শিবিরে। দল যখন জয় উদযাপনের অপেক্ষা করছিল তখন ব্রাজিলের মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে এবারের বিশ্বকাপে রেকর্ড ফাউলের শিকার হয়েছেন নেইমার।খেলার ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে পর্যন্ত মোট ৯ বার ফাউলের শিকার হন তিনি। ডান পায়ের গোড়ালিতে মারাত্নক আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।মাঠ থেকে ফিরে নেইমার যখন সাইডবেঞ্চে বসে ছিলেন তার চোখেমুখে তখন স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল ইনজুরির যন্ত্রণা।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে। আর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে। কিন্তু নেইমারের বর্তমান ইনজুরি দেখে আশংকা হচ্ছে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা!
এদিকে ম্যাচশেষে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লেসমার নেইমারের ইনজুরি নিয়ে বলেন, ‘নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে। ওই অংশটি ফুলে গেছে। আমরা প্রাথমিকভাবে আইস ট্রিটমেন্ট দিয়েছি। এখন তার ফিজিক্যাল থেরাপি চলছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষার পরই জানা যাবে এ চোট কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে। এ মহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।‘
উল্লেখ্য এর আগে ২০১৪ সালে নিজ দেশে বিশ্বকাপেও ইনজুরিতে পড়েন এই তারকা,কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়ে নিজেকে সরিয়ে নেন বিশ্বকাপ থেকে। সেইবার তিনি সরে দাঁড়ানোর পর সেমিফাইনালে জার্মানির বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় ব্রজিলিয়ানদের।এবার আবারো ইনজুরিতে পরলেন,শঙ্কা তৈরি করলেন বিশ্বকাপে খেলা নিয়ে।
ইনজুরি আক্রান্ত হয়েও নেইমার অবশ্য জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘কঠিন ম্যাচ। তবে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। দলকে অভিনন্দন। প্রথম পদক্ষেপ শেষ, আর বাকি ৬ ম্যাচ।’






Users Today : 18
Users Last 30 days : 1143
Total Users : 21981
Total views : 34386
Who's Online : 0