বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী জয়া আহসান।সহজাত সৌন্দর্য আর মনকাড়া অভিনয় দিয়ে তিনি জয় করেছেন বাংলাদেশের ভক্ত দর্শকদের হৃদয়।শুধু বাংলাদেশ নয় ওপার বাংলার টলিউডেও সফলভাবে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।একের পর এক দর্শকনন্দিত ছবিতে কাজ করে চলেছেন তিনি। ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন এই অভিনেত্রী।
গুঞ্জন ছিল ঢাকা ও কলকাতার পর বলিউডেও খুব শিগ্রই নিজের অভিনয়ের আলো ছড়াতে যাচ্ছেন তিনি।সেই গুঞ্জনই এবার সত্যি হতে যাচ্ছে।কলকাতার বাংলা ছবির পর এবার হিন্দি ছবিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের।
হিন্দিতে অভিষেক হওয়া ছবির নাম ‘করক সিং’।ছবির পরিচালক হিসেবে থাকছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউডের শক্তিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।
সিনেমাটির ব্যবস্থপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
জয়া আহসান-পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পী অভিনয় করবেন এ ছবিতে। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।
আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা ভিত্তিতে নির্মিত হবে ‘করক সিং’ ছবিটি। তবে ছবির গল্প বাস্তব কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে করা কিনা, তা এখনও খোলসা করা হয়নি।
উল্লেখ্য এই ছবিতে অভিনয়ের কথা ছিল অকাল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।






Users Today : 26
Users Last 30 days : 1122
Total Users : 21392
Total views : 33764
Who's Online : 0