• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

মাদক চোরাকারবারিদের ধরতে অভিযানে গিয়ে র‍্যাব সদস্যসহ নিহত ৩

Shimul Arjuna by Shimul Arjuna
December 9, 2022
in প্রথম পাতা, বাংলাদেশ
0 0
0
মাদক চোরাকারবারিদের ধরতে অভিযানে গিয়ে র‍্যাব সদস্যসহ নিহত ৩
0
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাকারবারিদের ধরতে অভিযানের সময় মাদক বহনকারী পিকআপ ভ্যানের সাথে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)সদস্যদের বহনকারী মাইক্রোবাসের এর সংঘর্ষে দুই র‍্যাব সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।আহত অপর এক র‌্যাব সদস্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ ৯ ডিসেম্বর শুক্রবার ভোর ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী সাইত্রিশ বাজার এলাকায় হৃদয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুই র‌্যাব সদস্য হলেন র‌্যাবের কর্পোরাল আনিসুর রহমান (৩৬) ও কনস্টেবল ওমর ফারুক (৩৫)। র‌্যাব সদস্য অনিসুর রহমানের বাড়ি বরিশালে এবং ওমর ফারুকের বাড়ি জয়পুরহাটে।এছাড়াও নাজমুল নামের আরেক র‍্যাব সদস্য দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহত অপর ব্যাক্তি হলেন ফেন্সিডিল বহনকারী পিকআপ ভ্যানের চালক আনোয়ার হোসেন (৪৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটিতে বসবাস করতেন।তার পিতার নাম আলাউদ্দিন হোসেন।

মাগুরার রামনগর হাইওয়ে থানার এসআই লিয়াকত আলী সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি জানান,কোটচাদপুর এলাকা থেকে একটি পিকআপ ভ্যান বিপুল পরিমাণ ফেনডিল বহন করে ঝিনাইদহ হয়ে ঢাকার দিকে যাচ্ছিল এমন একটি গোপন সংবাদ ঝিনাইদহে অবস্থিত র‌্যাব-৬ জানতে পারে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের তিন সদস্য শুক্রবার ভোরে একটি মাইক্রোযোগে ওই পিকআপটিকে ঝিনাইদহ থেকে ধাওয়া করে। ধাওয়া করার এক পর্যায়ে মাগুরার সদর উপজেলার আলমখালী সাইত্রিশ বাজার এলাকায় এসে র‌্যাব সদস্যদের বহনকৃত মাইক্রোবাসটি ফেনসিডিলবাহী পিকআপকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওভারটেক করার সময় পিকআপটি র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান নামে এক র‌্যাব সদস্য নিহত হন। এছাড়া আরও দুজন র‌্যাব সদস্য ও ফেনডিলবাহী পিকআপ চালক গুরুতর আহত হয়।পরে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে অপর র‌্যাব সদস্য ওমর ফারুক ও ফেনসিডিল বহনকারী পিকআপ চালক আনোয়ার হোসেনের মৃত্যু হয়। আহত অপর র‌্যাব সদস্য নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃভোলায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাছুম হক জানান,”দুর্ঘটনায় আহত দুই র‌্যাব সদস্যসহ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাপাতালে নিয়ে আনা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যসহ দুজন মারা যায়। আরেক র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।“

Tags: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর‌্যাব
Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

017586
Users Today : 17
Users Last 30 days : 651
Total Users : 17586
Total views : 29464
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?