ফরিদপুরে পারিবারিক কলহের জের ধরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পঞ্চান্ন বছর বয়সি পিতা কিবরিয়া ফকির নিহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল ১০ ডিসেম্বর শনিবার রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছেলেধরচর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ছেলে নাঈম ফকির (১৯) পলাতক রয়েছেন।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়,নিহত বাবা কিবরিয়া ফকিরের সাথে প্রায়শই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হত ছেলে নাইম ফকিরের।গতকালও তাদের মধ্যে পারিবারিক একটা ইস্যু নিয়ে ঝগড়া হচ্ছিলো,ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা কিবরিয়া ফকিরকে আঘাত করেন ছেলে নাঈম ফকির।এর পরপরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। অন্যদিকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে ভাঙ্গার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়া ফকিরকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃরাঙামাটিতে প্রতিবেশীকে কুপিয়ে খুন, গণপিটুনিতে খুনি নিহত
ঘটনার বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, “পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে সাথেসাথেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনি নাইমকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।“






Users Today : 5
Users Last 30 days : 625
Total Users : 18983
Total views : 31084
Who's Online : 0