আগামী ১৪ ডিসেম্বর বুধবার প্রকাশ করা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল।শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩২ হাজার শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের কথা থাকলেও পদসংখ্যা বাড়িয়ে ৩৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি আরও বলেছেন,“সব ঠিক থাকলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল আগামী ১৪ ডিসেম্বর বুধবার প্রকাশ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আগে ৩২ হাজার শিক্ষক নেয়ার কথা থাকলেও নতুন করে আরও পাঁচ হাজারের মতো পদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত শূন্য পদ ধরে এ নিয়োগ দেয়া হবে।“
তিনি বলেন, “মন্ত্রনালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে এখন থেকে প্রতি বছর দুটি করে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। শিক্ষক নিয়োগে এবারই প্রথম বুয়েটের সহায়তায় উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।“
এর আগে গত ২৮ নভেম্বর সোমবার বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করার কথা থাকলেও অনিবার্য কারনবশত তা আবার পিছিয়ে যায়।পরে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে ১৪ ডিসেম্বর প্রকাশ হতে পারে শিক্ষক নিয়োগের ফলাফল।
আরও পড়ুনঃ আজ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি
উল্লেখ্য গত ২০২০ সালের ২০ অক্টোবর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে তিন ধাপে অনুষ্ঠিত হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। তিন ধাপে পরীক্ষা হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রসঙ্গত নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হন ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে উত্তীর্ণ হন ৫৭ হাজার ৩৬৮ জন।
প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা যায়, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না।তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩২ হাজার শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের কথা থাকলেও পদসংখ্যা বাড়িয়ে ৩৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে।
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চলমান নিয়োগ প্রক্রিয়ায় ৫৮ হাজার প্রার্থী নিয়োগের দাবিতে মানববন্ধন করছেন চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীরা। রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় মানবন্ধন করেছেন তারা।দাবিপূরণের এই কার্যক্রমে তারা প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপিও দিয়েছেন চাকরিপ্রার্থীরা।






Users Today : 22
Users Last 30 days : 657
Total Users : 18977
Total views : 31078
Who's Online : 0