গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনার সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে।ডিএমপির পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপির বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযানের মাধ্যমে আটক করে তাদের।
আরও পড়ুনঃ১৪ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল
মাদকদবিরোধী অভিযান পরিচালনায় সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৪০৫ পিস ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ২৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা এবং ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল ১২ ডিসেম্বর সোমবার সকাল ছয়টা থেকে আজ ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।এই সময় এই ৪০ জনকে আটকসহ উপরিউক্ত মাদকদ্রব্যগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃজামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩ টি মামলা রুজু হয়েছে বলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।






Users Today : 4
Users Last 30 days : 642
Total Users : 17590
Total views : 29468
Who's Online : 0