গাইবান্ধায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারালে সামনে থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা্র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় ভেতরে থাকা আরও দুইজাতরই আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।






Users Today : 59
Users Last 30 days : 1155
Total Users : 21425
Total views : 33797
Who's Online : 0