আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেল।এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের দিয়বাড়ি থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করবেন বলে আসা করা হচ্ছে। একই সঙ্গে তিনি টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে ভ্রমণ করবেন মেট্রোরেলে।
মেট্রোরেল উদ্বোধনের প্রস্তুতি বিষয়ে গত ২০ ডিসেম্বর মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগারগাঁও থেকে দিয়াবাড়ী অংশ সাজানো হবে।তবে আর্থিক কৃচ্ছ্র সাধনের নিমিত্তে মেট্রোরেলের উদ্বোধন অনুষ্ঠান হবে সাদামাটা। পদ্মা সেতু উদ্বোধনের মতো জাঁকজমক থাকবে না।
তবে বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রীর উদ্বোধন কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।তিনি প্রথমে আগারগাঁও থেকে দিয়াবাড়ীতে সড়কপথে যেতে পারেন। সেখানে আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।সেখানে ভাষণ শেষে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করবেন।এরপর প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে আগারগাঁও স্টেশনে জাবেন।
উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত মেট্রোরেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য ৭টি নির্দেশনার কথা জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে ওইসব এলাকার বাসিন্দাদের কাছে পুলিশ নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ শুরু করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের সহকারী কমিশনার আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিতরণ করা নোটিশে যে নির্দেশনাগুলো রয়েছে তা হলোঃ
১. কোনো ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠতে পারবেন না।
২. কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে আগামী ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না।
৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের ব্যালকনিতে, ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না।
৪. ওইসব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ওইদিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।
৫. মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবে না।
৬. ওই এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি কোনো বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে।
৭. মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে।
আরও পড়ুনঃ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
উল্লেখ্য উদ্বোধনের পরেরদিন ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে যাত্রী পরিবহন। প্রথম দিকে এই রুটের ৯টি স্টেশনের তিনটি দিয়াবাড়ী, পল্লবী ও আগারগাঁওয়ে যাত্রী ওঠানামা করবে। জনবল সংকট ও অপ্রতুল প্রস্তুতির কারণে আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফা বিরতি দিয়ে চার ঘণ্টা ট্রেন পরিচালনা করা হবে।






Users Today : 5
Users Last 30 days : 643
Total Users : 17591
Total views : 29470
Who's Online : 0