রাশিয়ায় একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জনের মৃত্যু ঘটেছে।
গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো শহরে অবস্থিত বৃদ্ধাশ্রমটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুনে পুড়ে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রুশ কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে দুই তলা বিশিষ্ট কাঠের তৈরি ওই দালানটি সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গেছে।গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে শুরু হওয়া এই আগুন সারারাত ধরে জ্বলেছে।একটি ত্রুটিপূর্ণ বয়লার থেকে আগুন লাগার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আজ ২৪ ডিসেম্বর শনিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস জানিয়েছে,সাইবেরিয়াতে অবস্থিত ঐ বৃদ্ধাশ্রমটি বেসরকারি ভাবে পরিচালিত হত। কোনো ধরনের অনুমোদন ছাড়াই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করা হচ্ছিল। অগ্নিকাণ্ডের ঘটনাটির সঠিক তদন্ত করতে একটি ফৌজদারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এখন থেকে এ ধরনের অবৈধ সবগুলো বৃদ্ধাশ্রমে নজরদারি বাড়ানো হবে এবং সেগুলোর অবস্থা তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন:শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
উদ্ধার কাজে অংশ নেয়া স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাসকে জানিয়েছেন, সাইবেরিয়ার এই অঞ্চলসহ পুরো রাশিয়ায় এমন বিপুল সংখ্যক অনিবন্ধিত বৃদ্ধাশ্রম রয়েছে।যেহেতু সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান তাই আইন অনুসারে সেগুলোর নিরাপত্তার বিষয়টি দেখভাল এর দায়িত্ব সরাসরি সরকারের নয়।যদি কেবল তাদের পক্ষ থেকে কোন অনুরোধ করা হলে যাচাই করে দেখা হয়।






Users Today : 1
Users Last 30 days : 1406
Total Users : 23351
Total views : 35870
Who's Online : 0