লটারি জিতে ভাগ্য ফিরেছে দুবাইতে থাকা এক ভারতীয় গাড়িচালকের। সম্প্রতি লটারি জিতে তিনি পেয়েছেন এক কোটি ৫০ লাখ দিরহাম। বাংলাদেশি টাকায় যা প্রায় সোয়া ৪৩ কোটি টাকা।
রাতারাতি কোটিপতি হওয়া এই ভারতীর নাম অজয় অগুলা। ভারতের দক্ষিণাঞ্চলের এক গ্রামের বাসিন্দা অজয়।তবে ভারতের ঠিক কোন রাজ্যের বাসিন্দা তিনি তা জানা যায়নি।ভারতীয় এই যুবক উপার্জনের জন্যে চার বছর আগে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। সেখানে কাজ করেন ট্যাক্সি চালক হিসেবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুবাই গিয়ে অজয় এক গহনার দোকানে গাড়ির চালক হিসেবে কাজ করা শুরু করেন। তার মাসিক বেতন মাত্র ৩২০০ দিরহাম।বাংলাদেশি টাকায় যা প্রায় ৯২ হাজার টাকা।বন্ধুর লটারিতে পুরষ্কার পাওয়ায় তিনিও শখ করে লটারির টিকিট কাটেন। কিন্তু তিনি সপ্নেও কল্পনাই করেননি সখ করে কাটা সেই টিকিটেই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।
লটারির পুরস্কার ঘোষণার পর অজয় বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি জ্যাকপট পেয়েছি। সম্প্রতিই আমার এক বন্ধু লটারিতে ৭ হাজার ৭৭৭ দিরহাম পেয়েছিল। তার অ্যাকাউন্টে টাকা আসার পর আমার বিশ্বাস হয় এবং আমিও টিকিট কাটি। এই প্রথম আমি লটারির টিকিট কেটেছিলাম। আর তাতেই এই পুরস্কার।
এই টাকা দিয়ে তিনি কি করবেন জানতে চাইলে অজয় জানান,এই টাকা দিয়ে পরিবারের জন্য একটি বাড়ি কিনবেন ও নিজের একটি নির্মাণ সংস্থা খুলবেন। তবে নিজের পাশাপাশি গরিব মানুষদেরও সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি।







Users Today : 29
Users Last 30 days : 1125
Total Users : 21395
Total views : 33767
Who's Online : 1