রাজধানী ঢাকার মালিবাগে ট্রেনে কাটা পড়ে একটি বেসরকারি টিভি চানেল এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
গতকাল ২৬ ডিসেম্বর সোমবার রাতে ঢাকার মালিবাগ রেলক্রসিং এই দুর্ঘটনা ঘটে।নিহত নিরাপত্তাকর্মীর নাম রাসেল মাহমুদ রুস্তম (৫০)। মৃত রুস্তমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল ইউনিয়নে পোনাবালিয়া গ্রামে।তিনি ঢাকার মালিবাগ রেলগেট এর পাশে বাগানবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
নিহত রাসেল মাহমুদ রুস্তম বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
কমলাপুর রেলওয়ে থানার এএসআই মো. বিল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঁঠায় পুলিশ।
আরও পড়ুনঃ বিএনপি নেতা আমীর খসরু ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে কমলাপুর রেলওয়ে থানার এএসআই বলেন,”অন্যান্য দিনের মত কাল রাতেও তিনি বাসা থেকে বের হয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মালিবাগ রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময়ে অসাবধানতায় ঢাকাগামী ‘তিস্তা এক্সপ্রেস’এর নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুস্তম। সংবাদ পেয়ে আমরা দুর্ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিকেলে মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য তাঁর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।“





Users Today : 0
Users Last 30 days : 842
Total Users : 20140
Total views : 32387
Who's Online : 0