২০২৩ সালের শুরুতে এলপি গ্যাসের দামের বিষয়ে সুখবর দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন(বিইআরসি)।
সারাদেশে ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।জানুয়ারি মাস থেকে বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।যা গতকাল পর্যন্ত দাম ছিল এক হাজার ২৯৭ টাকা। নতুন দামের হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৬৫ টাকা।
আজ ২ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)চেয়ারম্যান আব্দুল জলিল।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রাখা হয়েছে।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দেশের জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী ৫.৫, ১২, সাড়ে ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম নতুন দামের সাথে সমন্বয় করে ঠিক করা হবে।
প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।
উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার করে আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করা হচ্ছে। সর্বশেষ গত ২০২২ সালের ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।






Users Today : 6
Users Last 30 days : 1167
Total Users : 21665
Total views : 34045
Who's Online : 0