বগুড়ায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই-বোন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।
গতকাল ৪ ফেব্রুয়ারি শনিবার রাত সোয়া ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকপাড়ায় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী কুহেলী আকতার (২৬) এবং কুহেলীর ছোট ভাই সিয়াম হোসেন (২০)। গুরুতর আহত হয়েছেন নিহত কুহেলীর স্বামী হুমায়ন কবির।
বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি জানান, আহত হুমায়ন কবির তার স্ত্রী কুহেলি এবং শ্যালক সিয়ামসহ প্রাইভেটকারযোগে বরিশাল থেকে রংপুর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়ার শিবগঞ্জের চকপাড়া এলাকায় পৌঁছলে তাদের প্রাইভেটকারের চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারে থাকা তিনজনই গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুহেলি এবং সিয়ামকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ফেসবুকের শীর্ষ ব্যবহারকারী ৩ দেশের একটি হলো বাংলাদেশ
দুর্ঘটনায় হতাহতদের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে বগুড়া মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ জানান, “গুরুতর আহত অবস্থায় হুমায়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা এলে হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করবেন।“






Users Today : 7
Users Last 30 days : 1371
Total Users : 23376
Total views : 35900
Who's Online : 0