নরসিংদীতে মাদ্রাসপড়ুয়া ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় অভিযুক্ত কাপড় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত ৪ ফেব্রুয়ারি শনিবার নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এ বলাৎকারের চেষ্টার ঘটনা ঘটে। গতকাল ৫ ফেব্রুয়ারি রবিবার সকালে নরসিংদীর পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কে আটক করে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুঞ্জুর আলম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত ৫০ বছর বয়সী ব্যবসায়ীর নাম এমদাদুল হক বুলু।তিনি পলাশ উপজেলার ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা এবং ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসা করেন।
আরও পড়ুন; নিখোঁজের নয়দিন পর ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ জানায়,অভিযুক্ত এমদাদুল হক বুলু দীর্ঘদিন ধরে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এনে তাদের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে হাত দেয়াসহ জোরপূর্বক বলাৎকার করে আসছিলেন। এসব বিষয়ে কাউকে না জানানোর জন্য শিক্ষার্থীদের ভয়ভীতিও দেখাতেন বুলু।
একই কায়দায় তিনি গত ৪ ফেব্রুয়ারি বিকেলে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করেন। এ সময় ওই শিক্ষার্থী পালিয়ে গিয়ে মাদরাসার প্রিন্সিপালকে ঘটনাটি জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ পলাশ থানা পুলিশকে অবগত করে। এদিকে ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বুলু।কিন্তু শেষ রক্ষা হয়নি গতকাল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মুঞ্জুর আলম সংবাদমাধ্যমকে জানান, “থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমদাদুল হক বুলুকে আটক করা হয়। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।“






Users Today : 4
Users Last 30 days : 655
Total Users : 17590
Total views : 29468
Who's Online : 0