সিলেটের গোয়াইনঘাট এলাকায় বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আত্মহত্যাকারী এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ২৭ মার্চ সোমবার সকালে লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যাকারী কলেজছাত্রীর নাম রোজিনা আক্তার রিমা।সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ছৈলাখেল ৯ম খন্ড গ্রামের বাসিন্দা।তার পিতার নাম আব্দুর রহিম।আত্মহত্যাকারী রিমা স্থানীয় ইমরান আহমদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুনঃ রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯ জন
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,সোমবার সকালের দিকে কোনো একসময় রিমা সবার অগোচরে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার ঝুলন্ত লাশ দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এদিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খবর পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।তবে ঠিক কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা জায়নি। বিষয়টি গুরুতের সঙ্গে তদন্ত চলছে।’





Users Today : 9
Users Last 30 days : 881
Total Users : 20264
Total views : 32517
Who's Online : 0