বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের সীমান্ত এলাকা থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
গতকাল ২৮ মার্চ মঙ্গলবার রাত ৯টার দিকে যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের একটি মাঠ থেকে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের নাম দিপংকর সাঁতরা (২৩)। আটক দিপংকর ভারতের উত্তর ২৪ পরগনার মশ্যমপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম শরীর কৃষ্ণ সাঁতরা।আটককালে তার কাছ থেকে একটি মোবাইল ও তার ব্যক্তিগত আধার কার্ড পাওয়া যায়।
আরও পড়ুনঃ সিলেটে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ভারতীয় নাগরিককে আটকের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান,গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল চৌগাছা সীমান্তের কুলিয়া গ্রামের মাঠে অবস্থান নেয়। অবস্থানরত অবস্থায় তারা দেখতে পায় দুই ব্যক্তি ভারত থেকে পিঠে বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসতে। তারা সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহলদল তাদের ধাওয়া করে।এ সময় বিজিবি আগত দুইজনের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যজন সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়।
পরে বিজিবি আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছে থাকা বস্তার থেকে ভারতীয় ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন এবং তার নামদিপংকর সাঁতরা বলে জানান।
বিজিবি অধিনায়ক আরও জানান, মোবাইল ও মাদকদ্রব্যসহ আসামিকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।




Users Today : 44
Users Last 30 days : 860
Total Users : 20221
Total views : 32471
Who's Online : 0