চট্টগ্রামে সাত বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে।
গত ১৯ এপ্রিল বুধবার রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি আটগাছতলা দারুল ফুনুন মাদরাসা হেফজখানা ও এতিমখানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫২ বছর বয়শি মাদরাসা শিক্ষকের নাম মো. হাশেম।তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
আরও পড়ুনঃ আগামী ২৪ এপ্রিল শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুটির মা ওই মাদরাসায় রান্নার কাজ করেন। গত বুধবার রাতে মাদ্রাসা শিক্ষক হাশেম শিশুটিকে মাদরাসার ভেতরে নিজের কক্ষে সুকৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে।পরে এ ঘটনা জানাজানির পর হাশেম পালিয়ে যায়।ওইদিন রাতেই শিশুটির মা ধর্ষণের অভিযোগে মামলা করলে উক্ত অভিযোগের ভিত্তিতে বুধবার গভীর রাতে নগরীর সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে হাশেমকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাশেম ধর্ষণের কথা স্বীকার করেছে। আক্রান্ত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।






Users Today : 35
Users Last 30 days : 1178
Total Users : 21524
Total views : 33899
Who's Online : 0