গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন।
গতকাল ২১ এপ্রিল শুক্রবার বিকেল ৫টার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজি চালক আব্দুল লতিফ (৪৫), রোহান মিয়া (২৪), ইদ্রিস মিয়া (৪৫) ও সৈয়দ আবুল বাশার (৬০)।
নিহতদের মধ্যে চালক আব্দুল লতিফ গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানপুর এলাকার বাসিন্দা।তার পিতার নাম জব্বার আলী। নিহত যাত্রী রোহান মিয়া পলাশবাড়ি উপজেলার মেরিরহাট এলাকার এনামুল হকের ছেলে,নিহত ইদ্রিস আলী একই উপজেলার শ্রীকলা গ্রামের বাসিন্দা।তার পিতার নাম আবু বক্কর।এছারাও বৃদ্ধ আবুল বাশারও ওই উপজেলার দুবলাগাড়ী গ্রামের মৃত সৈয়দ আব্দুল জব্বারের ছেলে।
আরও পড়ুনঃদক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৭ নারীসহ একই ১০ জন নিহত
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা্য থাকা তিন যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।






Users Today : 40
Users Last 30 days : 1136
Total Users : 21406
Total views : 33778
Who's Online : 1