কিশোরগঞ্জে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। উক্ত ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
আজ ২২ এপ্রিল শনিবার সকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীরকাটিহারি মড়লবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত হন ৩৮ বছর বয়সী নজরুল ইসলাম।নজরুল ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ওহাইওতে ডাকাতদল এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করেছে
পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় একটি ঈদগাহে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে স্থানীয় আব্দুস সালাম গ্রুপ ও নজরুল ইসলাম মেম্বার গ্রুপের লোকজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আব্দুল হক (৫৫) ও ফাইজুল ইসলামকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।





Users Today : 14
Users Last 30 days : 813
Total Users : 18155
Total views : 30092
Who's Online : 0