সিরিয়ার আফরিন শহরে দুটি পৃথক হামলায় নারী, শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত ২৩ জন। গতকাল শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া ও একটি পর্যবেক্ষণ সংস্থা। নিহতদের মধ্যে অধিকাংশই একটি হাসপাতালের এবং বাকিরা পার্শ্ববর্তী আবাসিক এলাকার।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আল-সিফা হাসপাতালে একটি বিদ্রোহীগোষ্ঠী হামলা চালিয়েছে। এ ঘটনায় এক চিকিৎসক, তিন হাসপাতালকর্মী, দুই নারী, দুই শিশু এবং বিদ্রোহীগোষ্ঠীর একজন কমান্ডার নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।
দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে কামানের গোলা দিয়ে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ। তুরস্ক বলছে, সিরিয়ান গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) মাধ্যমে হামলা চালিয়েছে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া। যদিও এক বিবৃতিতে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে এসডিএফ।
ওই এলাকায় প্রায়ই এ ধরনের হামলা হয় এবং প্রাণ হারান অসংখ্য বেসামরিক নাগরিক। সিরিয়ায় ২০১১ সাল থেকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।
সূত্র : রয়টার্স।





Users Today : 3
Users Last 30 days : 1367
Total Users : 23301
Total views : 35793
Who's Online : 0