টলিউডের ব্যস্ততম অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর সাথে সুখে সংসার করছেন এই লাস্যময়ী অভিনেত্রী।তাদের ঘর আলো করে আছে সন্তান ইউভান। তবে এবার শুভশ্রীর বোন দেবশ্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী অমিত ভাটিয়ার বিরুদ্ধে।

অমিত ভাটিয়ার বিরুদ্ধে অভিযোগ, বিয়ের পর থেকেই দেবশ্রীর উপর শারীরিক নির্যাতন করে আসছেন তিনি। এই অভিযোগে মামলা হলে পুলিশের জালে ধরা পড়েন অমিত ভাটিয়া। বাগুইআটি থেকে তাকে গ্রেফতার করে টেকনোসিটি থানা পুলিশ। অমিত ভাটিয়ার বিরুদ্ধে অভিযোগ, শারীরিক নির্যাতন ছাড়া তিনি প্রতারণাও করেছেন। এরপরেই তাকে আদালতে তোলা হয়।
এ বছরের দোসরা এপ্রিল অমিতের সঙ্গে বিয়ে হয় দেবশ্রীর। কিন্তু, বিয়ের পর থেকেই দেবশ্রীর উপর অত্যাচার করতে শুরু করেন অমিত। অত্যাচারে হাত মেলান অমিতের মা দিপালী ভাটিয়াও। এ অভিযোগে ১৭ জুন টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন দেবশ্রী। এই অভিযোগে অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৭৭, ৫১১ এবং ১২০বি ধারায় মামলা করা হয়েছে। সেই সাথে বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের করা হয়েছে।
অমিত আর দেবশ্রীর বন্ধুত্ব বহু পুরানো। একই অফিসে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক গাড় হয়। ২০১৪ সালে শুরু হওয়া সেই সম্পর্ক আরও গাঢ় হয় ২০২১ এ বিয়ের মাধ্যমে। কিন্তু, তার জল এখন কোথায় গড়ায় তাই এখন দেখার বিষয়।







Users Today : 25
Users Last 30 days : 654
Total Users : 19785
Total views : 31967
Who's Online : 1