২০২১ সালে প্রেম করে বিয়ে, স্বামী রাজ আর একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে বেশ সুখেই সংসার করছিলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু এ বিয়ের সুখ বেশিদিন টিকবে কিনা তা নিয়ে সবার মনে আশংকা তৈরি হয়েছে। মধ্যরাতে, পরীমনির ফেসবুক আইডিতে দেয়া একটি স্ট্যাটাস, সে আশংকার পালে হাওয়া দিচ্ছে। তবে কী সত্যি হচ্ছে নেটিজেনদের আশঙ্কা?
৯ নভেম্বর বুধবার মধ্যরাতে পরীমনি তার ফেসবুক আইডি ‘পরী মনি’ তে লেখা পোস্ট করেন। তাতে খুব স্পষ্ট ভাষায় সরাসরি ক্ষোভ প্রকাশ করেন স্বামী শরিফুল রাজ, পরিচালক রায়হান রাফি ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এর উপর ।
পোস্টের প্রথমে রায়হান রাফিকে উদ্দেশ্য করে পরিমনি বলেন, আপনি শুধু সিনেমাই করেন না, সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন।
একই পোস্টে পরীমনির আক্রমনের শিকার হন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাকে উদ্দেশ্য করে পরীমনি লিখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।
আর স্বামী শরীফুল রাজকে নিয়ে লিখেছেন, ‘এটা এত দূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’
পরীমনি এই পোস্টের মধ্য দিয়ে চিত্রনায়িকা মিম এবং অভিনেতা রাজের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে পরিচালক রায়হান রাফিকেও দালাল হিসেবে অভিহিত করেছেন । তবে পরীর এ পোস্ট এর বিষয়ে এখন পর্যন্ত পরিচালক রায়হান রাফি বা অভিনেতা শরীফুল রাজ বা অভিনেত্রী মিম তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
এ অবস্থায় পরির ভক্ত অনুরাগিরা নানা উপদেশে দিচ্ছেন সেই পোস্টের মন্তব্যের ঘরে। তারা পরীকে মাথা গরম না করে শান্ত থাকতে বলছেন। সেই সাথে সবাইকে ভুল সংশোধনের সুযোগ দিতেও বলছেন ।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ১০১ টাকা দেনমোহরে অভিনেতা শরিফুল রাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরীমনি। ২০২২ সালের ১০ আগস্ট ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখেন শাহীম মাহামুদ রাজ্য ।
শরীফুল রাজের সাথে বিয়ের আগে আরও তিনবার বিয়ের পিঁড়িতে বসেন পরিমনি । ২০২০ সালে কামরুজ্জামান রনি, ২০১২ সালে সৌরভ কবির এবং ২০১০ সালে ইসমাইল হোসেনকে বিয়ে করেন বলে জানা যায়।তবে এর কোনটি তাকে সুখকর অভিজ্ঞতা দেয় নি ।
এদিকে, আজ অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন। জন্মদিনে, শুভেচ্ছা বার্তা না পেলেও পরীমনির কাছ থেকে এমন আক্রমনের জবাব কেমন করে দেন মিম, সেটাই এখন দেখার বিষয়।




Users Today : 7
Users Last 30 days : 830
Total Users : 20121
Total views : 32364
Who's Online : 0