“গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ”খ্যাত ফিফা বিশ্বকাপের ২২ তম সংস্করনের এবারের আসর বসতে যাচ্ছে মধ্য প্রাচ্যের দেশ কাতারে।আগামী ২০ নভেম্বর জমকালো আয়োজনে পর্দা উঠবে এই বিশ্ব ফুটবল মহাযজ্ঞের।
সেই মহাযজ্ঞকে সফল করতে ও নিজেদের বিশ্বসেরা প্রমান করতে সামর্থ্যের সেরাটুকু নিয়ে প্রস্তুত অংশগ্রহণকারী সব দেশ।এরই মধ্যে অনেক দেশই তাদের সম্ভাব্য দল ঘোষণা করে ফেলেছে।তারই ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপকে সামনে রেখে এবার শক্তিশালী দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অবধারিতভাবে দলে রয়েছেন বিশ্বসেরা জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি। আক্রমণভাগে তার সঙ্গী হিসেবে সাথে থাকবেন পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়ারা।
গোলরক্ষক হয়ে গোলপোস্ট সামলাবেন, এমিলিয়ানো ডিবু মার্টিনেজ, জেরোনিও রুলি, ফ্রাঙ্ক আরমানি।
ডিফেন্ডার হয়ে রক্ষণভাগ সামলাবেন, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জন ফয়থ।
মিডফিল্ডার হিসেবে মাঝ মাঠের দায়িত্ব থাকবে, রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস এর উপর।
ফরোয়ার্ড হিসাবে থাকছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।






Users Today : 8
Users Last 30 days : 836
Total Users : 20185
Total views : 32435
Who's Online : 0