গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে কার্যরত ব্যাংকসমুহের বিষয়ে কিছু উদ্দেশ্য মূলক তথ্য ছড়ানো হয়।চলমান তারল্যের সংকটের কারনে ব্যাংক জনগণের আমানতের টাকা দিতে ব্যর্থ হবে এই মর্মে কিছু কথা সাধারন গ্রাহকদের আলোচনায় চলে আসে এবং এখনই ব্যাংক থেকে যত দ্রুতসম্ভব আমানত তুলে নিতে বলে একটা প্রচারও চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। যা সাধারন আমানতকারীদের দুশ্চিন্তায় ফেলে দেয়।
তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে সাম্প্রতিক এই ইস্যু নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ।
তিনি বলেন ,’স্বাধীনতার ৫১ বছরে আজ পর্যন্ত দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করি আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের আমানতের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে।বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার খবরটি ষড়যন্ত্রমূলকভাবে প্রচার করা হচ্ছে।‘
তিনি বলেন,’ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক পরিচালকের কাছে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। কোনো ব্যাংকে তারল্য ব্যবস্থাপনায় কোনো ব্যত্যয় হলে বাংলাদেশ ব্যাংক তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরসন করার পদক্ষেপ নেবে। দেশের ব্যাংক ব্যবস্থায় এখনো অতিরিক্ত এক লাখ ৬৯ হাজার ৫৮৬ কোটি টাকা তারল্য রয়েছে।
যদি কোনো ব্যাংক গ্রাহকদের আমানতের টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানাতে বলেন তিনি । গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।






Users Today : 26
Users Last 30 days : 655
Total Users : 19786
Total views : 31968
Who's Online : 1