গতকাল রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । গত ১ নভেম্বর থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এই অভিনেত্রী।
পরিবারের মানুষগুলো ছাড়াও যে মানুষ তার পাশে ছায়া হয়ে ছিলেন এই কয়দিন তিনি প্রেমিক সব্যসাচী। স্বার্থপর এই সময়েও ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন তিনি।মৃত্যু পথযাত্রী জেনেও ভালোবাসার কোন কমতি রাখেননি তিনি।সাধ্যের মধ্যে সবটুকু করেছেন কিন্তু শেষপর্যন্ত ধরে রাখতে পারলেন না প্রিয় মানুষটিকে।
প্রিয় মানুষটিকে হারিয়ে কেমন আছেন সব্যসাচী? কিভাবে সামলাচ্ছেন সব কিছু ?
প্রিয়জন হারানোর শোক একেবারেই স্তব্ধ করে দিয়েছে সব্যসাচীকে।কোনভাবেই মানতে পারছেন না ঐন্দ্রিলা নেই। রোববার সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানঘাটে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময় অনেকটাই শান্ত দেখাচ্ছিল তাকে।পরনে কালো টি-শার্ট। মুখে এক গাল দাড়ি। উশকোখুশকো চুল। চোখে-মুখে বিষণ্নতার ছাপ।শোকে পাথর সব্যসাচী ঐন্দ্রিলাকে শেষবারের মতো কিভাবে বিদায় জানাবে তা নিয়ে ব্যস্ত ছিলেন।
এদিকে নেটদুনিয়ায় সব্যসাচীর শোক প্রকাশের কিছু ভিডিও ভাইরাল হয়েছে। কোন ভিডিওতে সব্যসাচীকে দেখা গেছে নিথর ঐন্দ্রিলার পা ধরে বসে থাকতে। আবার আরেকটি ভিডিওতে দেখা গেছে ঐন্দ্রিলার কপালে নিজে হাতে চন্দন ও সিঁদুর পরিয়ে দিচ্ছেন।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে সব্যসাচীকে শোকগ্রস্ত হয়ে পাগলের মতো আচরণও করতে দেখা যায়। ঐন্দ্রিলাকে একটি মালা পরিয়ে দিয়ে নিজে একটি মালা পরেছেন সব্যসাচী। তারপর মরদেহের পাশে নিজেও মাটিতে শুয়ে পড়েছেন।
খুব বেশি দিন পৃথিবীতে না থাকলেও ঐন্দ্রিলা পেয়েছিলেন সব্যসাচীর মতো একজন খাঁটি প্রেমিক।একটা দীর্ঘ জীবন পার করলেও স্বার্থপরের দুনিয়ায় এমন একজন মানুশকে খুঁজে পাওয়া যায় না।
ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটিজেনরা। ঐন্দ্রিলা-সব্যসাচীর ভক্তদের একটাই চাওয়া শিগ্রই যেন শোক সামলে উঠেন এই অভিনেতা।






Users Today : 6
Users Last 30 days : 1155
Total Users : 21448
Total views : 33820
Who's Online : 0