আগামী ২৮ নভেম্বর প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আরও জানান,শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের জন্য ২৮ নভেম্বরকে ধার্য করেছে। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।এরপর শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডঃ দিপুমনি।
সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।সেই ধারাবাহিকতায় ২৮ নভেম্বর প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল।
উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসির নির্ধারিত সূচি অনুযায়ী মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারনে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। করোনা ভাইরাস সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।
এ বছর পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। তার মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অধিনে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।






Users Today : 1
Users Last 30 days : 659
Total Users : 18979
Total views : 31080
Who's Online : 0