ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় গ্রেপ্তার নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় এ মামলা হয়। মামলার বাকি তিন আসামি হলেন লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র বলছে, এ মামলায় আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করে তাঁদের আজ মঙ্গলবার ঢাকার আদালতে হাজির করবে পুলিশ।
গতকাল বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আসামিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান।







Users Today : 12
Users Last 30 days : 650
Total Users : 17598
Total views : 29479
Who's Online : 0