শেখ সাদি। তরুণ প্রজন্মের জনপ্রিয় এই গায়ক দর্শকের সামনে আসছেন নায়ক হয়ে, এই খবর পুরনো। চলছে তার নতুন সিনেমা সংশয়ীর শুটিং। তবে এর মধ্যেই দর্শকের সামনে নতুন গান নিয়ে হাজির হলেন এই গায়ক।

শেখ সাদির ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে আজ। মুক্তির ঘণ্টা না পেরুতেই ভক্তদের ভালয়াসায় সিক্ত হচ্ছেন সাদি সহ তার পুরো টিম। গানটিতে দর্শকের সামনে এসেছে একেবারেই আনকোরা একটি কণ্ঠ। সাদির সাথে যেখানে কণ্ঠ মিলিয়েছেন পূর্ণয় হক।
প্যারা নাই চিল। সম্পূর্ণ ভিন্ন ঘরানার এই গানটি মজা করেই বানানো হয়েছে বলে জানিয়েছেন সাদি নিজেই। ক’দিন আগেই শিল্পী কর্নিয়ার সাথে মুক্তি পেয়েছিলো সাদির দ্বৈত গান ইচ্ছে হলে।সেই গানটিও দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। এই গানটিও দর্শক পছন্দ করবেন বলে জানান সাদি। গানটির কথা এবং সুর করেছেন পূর্ণয় হক।
আন্দন সময় পড়ুন। মন্তব্য জানান। ধন্যবাদ।





Users Today : 3
Users Last 30 days : 1367
Total Users : 23301
Total views : 35793
Who's Online : 0