• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

লাইসেন্স ছাড়া গাড়ী চালানোয় ট্রাফিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ গায়ক আসিফের, পাল্টা জবাব পুলিশের।

anandasomoy by anandasomoy
June 20, 2021
in প্রথম পাতা, বিনোদন
0 0
0
লাইসেন্স ছাড়া গাড়ী চালানোয় ট্রাফিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ গায়ক আসিফের, পাল্টা জবাব পুলিশের।
0
SHARES
201
VIEWS
Share on FacebookShare on Twitter

আসিফ আকবর। জনপ্রিয় এই গায়ক দেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেন সব সময়। রোববার সকালেও তিনি লিখেছেন তার সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন এই স্বনামধন্য গায়ক। জবাবে ফেইসবুকেই তার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন পুলিশের একজন দায়িত্ববান সদস্য। এ ঘটনায় পুলিশের নয় বরং আসিফ আকবর নিজেই অপরাধী বলে তোপ দেগেছেন তিনি।

কী ছিলো স্ট্যাটাসে? নীচে হুবুহু তুলে ধরা হয়েছে আসিফ আকবরের দেয়া সেই ফেইসবুক স্ট্যাটাস…

শিল্পী আসিফ আকবরের দেয়া ফেইসবুক স্ট্যাটাস

আমার বড় ছেলে রণ ড্রাইভিং লাইসেন্স হোল্ডার, একজন সহি রুটিনমাফিক চলা নাগরিক। গাড়ীর সমস্ত কাগজপত্র ঠিকঠাক। ট্রাফিক সার্জেন্ট একপর্যায়ে রণ’র সাথে তুই তোকারী ব্যবহার শুরু করলো। রণ’র ইন্জিনিয়ারিং পড়া শেষ। এক্স ক্যাডেট হিসেবে তাঁর ইচ্ছে ছিল আর্মীতে যাবার, বিশেষ কারনে হয়নি। ব্যবসা শুরু করতে গিয়ে সাপোর্ট পেলোনা ব্যাংকের। দেশেই কিছু করতে চেয়েছিল, ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে মাষ্টার্স করার জন্য পশ্চিমা কোন দেশে চলে যাবে। ছোট ছেলে রুদ্রও ড্রাইভিং লাইসেন্স নিয়ে ট্রাফিক হেনস্তার শিকার হয়েছে। কোন দোষ খুঁজে পায়নি, উল্টো তাঁর বন্ধুদের ইয়াবা দিয়ে ধরিয়ে দেবার হুমকী দিয়েছে। আজ সকালে শিকার হলাম আমি। হাতিরঝিল মোড়ে একজন গাড়ীর কাগজ দেখতে চাইলে তাকে দেখালাম পুরো ফাইল। সে বললো ড্রাইভিং লাইসেন্স দেখান। এখন লাইসেন্স কোথায় পাই! আমার মোবাইলে লাইসেন্সের ছবি তোলা আছে। সে মানতে রাজী না। আমি বললাম গাড়ীতে উঠেন বাসা পর্যন্ত যেতেই হবে। সে উঠে বসলো গাড়ীতে, কিছুক্ষন বসে বলে আমার ভূল হয়েছে। নামিয়ে দিলাম রাস্তায়। বলে দিলাম এই দেশে অবৈধ কাজও আমি বৈধ ভাবে করতে চেষ্টা করি ব্রাদার, আপনার এখনকার ধান্দাটা মিসকল হয়ে গেছে। পিছনে অলরেডী গাড়ীর লাইন। তার সহকর্মীরা ব্যস্ত কারওয়ান বাজার থেকে আসা মালবাহী পিকআপ আর ভ্যানওয়ালাদের সাথে ডিলে, তাদের কাছ থেকে টাকাপয়সা নিয়ে ছেড়ে দিচ্ছে। এ ধরনের ব্যবহারে কষ্ট পাচ্ছে একটা জেনারেশন। ডিউটিরত এসমস্ত ধান্দাবাজ ট্রাফিকদের কাউন্সিলিং দরকার। কাকে কখন কিভাবে সম্মান করে কথা বলা হবে এগুলা শেখাতে হবে তাদের। খামোখা আইন মানা প্রজন্মকে হয়রানী করার ভবিষ্যত পরিনতি ভাল হওয়া উচিত না। উভয়পক্ষের তাৎক্ষনিক কমপ্লেইন গুলো সমাধানের জন্য প্রকৃত ওয়ান ষ্টপ সার্ভিস চালু করা খুব প্রয়োজন। তাদের পোষাকের সাথে রাষ্ট্রের সম্মান জড়িত। পরিধেয় সরকারী পোশাকটা যেন সম্মানিত থাকে সেই ব্যাপারে সচেতন হওয়ার সময় এসেছে। রাস্তায় অহেতুক অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। এরমধ্যে ভাল ডিউটিফুল অফিসারও আমরা পাই। জনতার কর্মচারীর অত্যাচারী হওয়া উচিত নয়, জনতারও উচিত নয় রাষ্ট্রের আইনের বিপক্ষে যাওয়া। পোশাক আর হয়রানী মুখোমুখি না হওয়াটাই সবচেয়ে ভাল পন্থা। বেতনভূক্ত দায়িত্বশীলদের ভাল ব্যবহারের বিকল্প নেই, প্রকল্প আছে… ভালবাসা অবিরাম…

এদিকে, আসিফ আকবরের অভিযোগের প্রেক্ষিতে ফেইসবুকে সরব হন ডিএমপি’র সাইবার ক্রাইমের অতিরিক্ত ডেপুটি কমিশনার। সকালে ঘটে যাওয়া ঘটনার আসিফ আকবরের দোষ ছিলো বলে জানান তিনি। নীচে তার দেয়া স্ট্যাটাসটি দেয়া হলো ।

আসিফ আকবরকে উদ্দ্যেশ্য করে লিখেছেন সাইবার ক্রাইমের অতিরিক্ত ডেপুটি কমিশনার মোহাম্মদ নাযমুল ইসলাম

Asif Akbar ভাই, অসাধারণ গায়কীর একজন মানুষ! আমি আপনাকে সম্মান করি ভাই। তবে আপনার একে তাকে নিয়ে হুটহাট পোস্ট দিতে দিতে এখন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দেবার মত অবস্থা হয়েছে। তাই আপনাকে বোঝানোর জন্য এই লেখা টা! আশা করি আপনি বড় ভাই হিসেবে বিবেক দিয়ে বুঝবেন। আপনার জন্য ভালবাসা অবিরাম। ওয়ান স্টপ সার্ভিস এর কথা বলেছেন ভাল চিন্তা। তবে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই এটাকে সিদ্ধ করার জন্য ইনিয়ে বিনিয়ে সস্তা ঘুষ খোর টাইপের পোস্ট দেয়া খারাপ চিন্তা ভাই আমার! যদিও আমি বলছি না আমরা তুলশী পাতা, তবে আমাদের পক্ষ থেকে সব ধরনের ডেভিয়েশন এর ব্যবস্থা নেয়া হচ্ছে, আশা করি আপনার স্বপ্নের পুলিশিং আমরা নিয়ে আসবো।নিজে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বের হন নি সেটার জন্য অনুতপ্ত না হয়ে এহেন পোস্ট মানায় না ভাই। পুলিশের ঘুষের তদন্ত অবশ্যই হবে, আমাদের আইজিপি স্যারের লিডারশীপে পুলিশ সে পথেই হাটছে, ভাইয়া।আপনার ভুলের মাশুল কে দেবে!?? পুলিশ কেন আপনাকে চিনবে? তাকে তো প্রোগ্রামিং করে দেয়া আছে; আপনার লাইসেন্স না পেলে আপনাকে দাড় করাবেই, অন্যায় টা কই হলো!?? বুঝিয়ে বলুন।আমি কি সঠিক না বেঠিক?? যুক্তি দিয়ে লিখবেন। এটা আপনার ফলোয়ার দের জন্যও প্রযোজ্য।আপনি কিভাবে ভাবেন আপনার লাইসেন্স এর জন্য একজন অফিসার আপনার বাসায় যাবে!?? সে তো তার কাজটাই করলো ভাই। তারপরও আপনি স্ট্যান্টবাজিতেই আছেন। আপনার বিবেক নিয়ে প্রশ্ন তুলবো না ভাই! আপনি ভাল মানুষ। কিভাবে পারেন নিজের ভুল থাকা সত্ত্বেও অন্যকে নিয়ে এভাবে পাব্লিক্লি লিখতে!?? বলেন!! সেই অফিসার এইটা পড়ার পর কতটা পোর ফিল করবে!! নিজের চিন্তা বিকাশের জায়গা ফেসবুক, অবশ্যই ঘৃনা ছড়ানোর জায়গা না। আপনি এভাবে একটা বাহিনী কে নিয়ে পোস্ট দিতে পারেন!?? বলেন পারেন!! আর আপনার ভুল জেনেও আমি একজন দায়িত্ববান অফিসার হিসেবে এর প্রতিবাদ করতে পারি কিনা!? বলেন ভাই আমার!??আপনি লাইসেন্স এর স্ক্রিনশট দেখাচ্ছেন। ভাই আপনাকে লাইসেন্স দেয়ার সময় বলা হয়েছে এটা সাথে রাখতে এর স্ক্রিনশট না! তবে আমার অফিসারের ভুল কোথায়!? তবে লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান কে বলে দিয়েন আপনার মত করেই আইন বানাতে।আর নিজের পোস্ট সিদ্ধ করতে ছেলেদের টেনে সেই গতানুগতিক ইয়াবা টাইপ অভিযোগ আনলেন। অবাক হলাম। আপনি দায়িত্বশীল হয়ে, আপনিও এভাবে লিখেন, সেদিন ইয়াবার কথা কেন লিখলেন না। এতো বড় অপরাধ করলো আপনি সেদিন না লিখে ছেড়ে দিলেন আর আজ আপনার ইস্যুতে সেই গতানুগতিক ইয়াবা টানলেন। ট্রাফিক পুলিশ ইয়াবা ধরে!?? ভাই আমার!!আমি জানি আপনি ভাল বুদ্ধির মানুষ। এখন আপনার সেই ভাল বুদ্ধির শুভ উদয়নের প্রত্যাশায় রইলাম।ভালবাসা অফুরন্ত ও অবিরাম, গানের রাজপুত্র! জনাব আসিফ আকবর ভাই!

প্রিয় পাঠক, কেমন লাগছে আনন্দ সময়, পড়ুন, মন্তব্য জানান। ধন্যবাদ।

Tags: আসিফআসিফ আকবর
anandasomoy

anandasomoy

Total Visitors

017645
Users Today : 12
Users Last 30 days : 655
Total Users : 17645
Total views : 29529
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?