দেশে আবারো পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব।প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন রেকর্ড পরিমাণ মানুষ।সেই সাথে মৃত্যুর সংখ্যায়ও দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা।

এ প্রাদুর্ভাব রুখতে এবার বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে রাজধানী ঢাকাকে। আপাতত নয় দিনের জন্য বিচ্ছিন্ন থাকবে রাজধানী।ঢাকার আশেপাশের সকল জেলার সাথে তাই বন্ধ হচ্ছে ঢাকার যোগাযোগ। আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে তিলোত্তমা নগরী ঢাকা।

রাজধানীর পাশের জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর। আপাতত এই জেলাগুলোর সাথে বন্ধ থাকবে ঢাকার যান চলাচল।তবে এই জেলাগুলোর অপর দিয়ে অন্যান্য জেলায় যে দূরপাল্লার বাসগুলো চলবে তা অব্যাহত থাকবে।







Users Today : 18
Users Last 30 days : 653
Total Users : 18973
Total views : 31073
Who's Online : 0