মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এছাড়া অন্তত ৪ শতাধিক মানুষ আগুনে দগ্ধ হয়েছেন।আহতরা চট্টগ্রাম মেডিকেলসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আহত বেশ কয়েকজনতে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার সিএমএইচ ও শেষ হাসিনা বার্ন ইন্সটিউটে পাঠানো হয়েছে।

এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার ব্যপ্তি নিয়েও কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন নজিরবিহীন এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ব্যপ্তি ছিলো প্রায় আড়াই বর্গ কিলোমিটার এলাকাজুড়ে।
এছাড়া অগ্নিকাণ্ডের উত্তাপ, ধোঁয়া আর এর রেশ এতই বেশি ছিল যে তা এতটা দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। এছাড়াও এর দূরবর্তী প্রভাব পড়েছে ১০ বর্গকিলোমিটার এলাকায়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্থ জুমের স্যাটেলাইট ইমেজ বা ছবি বিশ্লেষণ করেছেন স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন্দন মুখার্জি।







Users Today : 21
Users Last 30 days : 656
Total Users : 18976
Total views : 31076
Who's Online : 0