আগুনের ভয়াবহতা নিয়ে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে শাওন লিখেন, বাসার কারো কোনো শারীরিক ক্ষতি না হলেও মানসিকভাবে সবাই বিপর্যস্ত। অগ্নিকাণ্ডে শাওনের ঘরের পর্দা, বই, খাটসহ সব কিছু পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলেও জানান হুমায়ুন পত্নী!
শাওন লিখেন, ঠিক ভোর পাঁচটা বাজে এসিটি বিষ্ফোরিত হয়। এরপরই ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপনের কাজ শুরু করে। এরপর, আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অভিনেত্রী আরও জানিয়েছেন, মায়ের বাড়ী বেড়াতে গেলে দুই সন্তান নিষাদ এবং নিনিতকে নিয়ে তিনি ঐ রুমে থাকেন। কয়েকদিন আগেই তার ছোট ছেলে নিনিত বেড়াতে গিয়েও ঐ রুমে ছিলেন বলেও জানান তিনি। এই ঘটনায় তিনি শিউরে উঠেছেন, লিখেন এই অভিনেত্রী।





Users Today : 39
Users Last 30 days : 755
Total Users : 19955
Total views : 32154
Who's Online : 0