দুর্ঘটনার পরে মুমূর্ষু অবস্থায় উম্মে সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উম্মে সালমা ঈডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী হলে থাকতেন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।
নিহতের স্বজনেরা জানিয়েছেন, ইডেন কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স এবং সম্প্রতি তিনি মাস্টার্স শেষ করেছিলেন। ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়েছিলেন তিনি। ছুটি শেষে গত বুধবার রাতে তার চাচাতো ভাইয়ের সঙ্গে তিনি ঢাকায় ফেরেন। সদরঘাট থেকে অটো রিক্সা করে তিনি হোস্টেলে ফিরছিলেন। কিন্তু পথেই বংশাল এলাকায় নর্থ সাউথ রোডে তাদের বহনকারী অটো রিক্সাটি হঠাৎই গর্তে পড়ে উল্টে যায়। আর তাতেই রাস্তায় ছিটকে পড়েন সালমা, গুরুতর আঘাত পান মাথায়। এরপর পরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে একটি ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বংশাল থানার উপ-পরিদর্শক দুলাল কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অটোরিকশাটি উল্টে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আর এতেই সালমা মারা যান। সেই সাথে অটো রিক্সায় থাকা তার চাচাতো ভাই হাসান আহত হয়েছেন। তবে, তার আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পর পরই সেখান থেকে অটো রিক্সা চালক পালিয়ে যান বলেও জানিয়েছেন এস আই দুলাল কুণ্ডু।






Users Today : 0
Users Last 30 days : 1216
Total Users : 21829
Total views : 34214
Who's Online : 0