কী পারেন না তিনি। নাচ, গান এমনকি অভিনয়। সবকিছুতেই তাকে হাজির হতে দেখা যায় সামাজিক যোগযোগ মাধ্যমে। সাম্প্রতিক ‘হাওয়া’ সিনেমার ট্রেণ্ডে থাকা গান ‘সাদা সাদা কালা কালা’ শুধু নয়, হিরো আলমের গায়কী থেকে বাদ পড়ছেন না কেউই। হোক বাংলা, হিন্দী, ইংরেজী কিংবা সিংহলী, সব মাধ্যমের গানে, সুরে কিংবা বেসুরে, ট্রেণ্ডে থাকেন তিনি।
আপলোড করার সাথে সাথেই সবার টাইমলাইনে চলে আসেন হিরো আলম। সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন তিনি। বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত বিকৃত করে গাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। রবীন্দ্র ভক্তদের আবেগকেও বিদ্ধ করেছেন তার গানে।
এমন পরিস্থিতিতে বুধবার(২৭ জুলাই) তাকে ডাকা হয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ, ডিবি কার্যালয়ে। এমন খবর নিশ্চিত করেছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। বেলা ১১ টা থকে তাকে জিজ্ঘাসাবাদ করা হয় ডিবি কার্যালয়ে।
ডিবির অভিযোগ, অনুমতি ছাড়া পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়ানো এবং রবীন্দ্র সংগীতসহ সংস্কৃতি বিকৃত করার অভিযোগে হিরো আলমকে ডাকা হয়েছে ডিবি কার্যালয়ে। জিজ্ঞাসাবাদে,হ এ ধরনের কাজ আর কখনো করবে না বলে মুচলেকা দিয়েছেন হিরো আলম।
