আফ্রিকার দেশ কেনিয়ায় ধর্মীয় কুসংস্কারে বলি হয়য়ে মারা গেলেন ৪৭ জন মানুষ।যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল।
স্থানীয় এক ধর্মযাজকের কথায় যীশুর সঙ্গে সাক্ষাতের আশায় আমৃত্যু অনাহারে থাকা শুরু করেছিলেন কেনিয়ার একদল মানুষ। এদের মধ্যে সবমিলিয়ে এখন পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে।
গতকাল ২৩ এপ্রিল রবিবার দেশটির মালিন্দি এলাকার একটি গণকবর থেকে আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করায় এ ঘটনায় মারা যাওয়াদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।উল্লেখ্য এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ নামে একটি গির্জা থেকে ১৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ পঞ্চগড়ে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যাকারী এক যুবক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানা যায় ,আমৃত্যু অনাহারে থাকলেই দেখা মিলবে যিশু খ্রিস্টের। ধর্মযাজকের এমন নির্দেশ মানতে গিয়ে লাশ হতে হলো প্রায় অর্ধশত অনুসারীকে।দেশটির উপকূলীয় শহর মালিন্দির একটি গণকবর থেকে মরদেহগুলো উদ্ধারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।সম্প্রতি অনাহারে থেকে কয়েকজনের মৃত্যুর খবর অনুসন্ধান করতে গিয়ে ওই গণকবরের সন্ধান পায় পুলিশ। কবর থেকে তুলে আনা এসব মরদেহের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় একটি গির্জার প্রধান ধর্মযাজককে গ্রেফতার করেছে কেনিয়া পুলিশ। অনাহারে মৃত্যুবরণ করতে অনুসারীদের নির্দেশ দেয়া ওই ধর্মপ্রচারকের নাম পল ম্যাকেঞ্জি। স্থানীয় ওই গির্জার প্রধান ধর্মযাজক তিনি।তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই ধর্মযাজক। তার দাবি ২০১৯ সালেই গির্জাটি বন্ধ করে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত আফ্রিকার দেশ কেনিয়ায় নাগরিকদের মধ্যে ধর্মীয় কুসংস্কার মানার প্রবণতা বেশি থাকার কারণে প্রায়ই এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটে থাকে।






Users Today : 24
Users Last 30 days : 777
Total Users : 17903
Total views : 29813
Who's Online : 0