নিখুঁত খলনায়ক হিসেবে জন আব্রাহামেই ভরসা পাঠানের

২৫ নভেম্বর প্রকাশিত হতে পারে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতিক্ষিত সিনেমা পাঠানের ট্রেইলর।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫ নভেম্বর প্রকাশিত হতে পারে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতিক্ষিত সিনেমা পাঠানের ট্রেইলর । তার আগে অবশ্য অনলাইনে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে প্রায় ২৭ মিলিয়নের বেশীবার দেখা হয়ছে টিজারটি।

প্রায় চার বছর পর নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন বলিউড চিরতরুন নায়ক শাহরুখ খান। তার এই প্রত্যাবর্তন ঝড় তুলেছে ভক্ত-অনুরাগীদের মাঝে। সিনেমাটির টিজার প্রকাশের পর তাই উন্মাদনার জোয়ারে ভাসছেন সিনেপ্রেমীরা।

সিনেমায় শাহরুখের অনবদ্য স্পাই লুক ও অ্যাকশনগুলো দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে । তবে এটি স্বীকার করতেই হয় যে, জন আব্রাহামের লুক’ও ভক্তদের মনে সমান জায়গা করে নিয়েছে। পাঠান এর টিজার প্রকাশের পরই জন আব্রাহামের অবতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছায়। পাঠানে শাহারুখ আর জন এর সাথে পর্দা মাতাবেন লাস্যময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এ বিষয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, আমি এমন একজনকে অভিনেতাকে খুঁজছিলাম, যিনি হবেন পাঠানের বিপরীত। পাঠান যেখানে নিখুঁত সেখানে নির্মম হবেন তিনি। আর এক্ষেত্রে আমার একমাত্র পছন্দ ছিল জন আব্রাহাম। এবং জন সত্যিকার অর্থেই তা করে দেখিয়েছেন।

সিদ্ধার্থ আরও বলেন, পাঠান একটি বড় বাজেটের সিনেমা। তাই আমার এমন একজন ভিলেন প্রয়োজন ছিল যে একই সাথে নির্মম হবে। আবার হবে নম্রও। সেইসঙ্গে পর্দায় একটি দুর্দান্ত উপস্থিতিও ধরে রাখবে সে। আমরা এমন একজন ভিলেন চাই যাকে দর্শক চিরকাল ভালবাসার সাথে নিজেদের মনে রাখবে । আর এ ক্ষেত্রে আমার প্রথম পছন্দ ছিল জন। এমনকি ভিলেনের চরিত্রটিও লেখা হয়েছিল তাকে মাথায় রেখে।

আগামি ২৫ শে নভেম্বর পাঠান সিনেমাটির ট্রেলার মুক্তি পেতে পারে, আর সব ঠিক থাকলে ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তির কথা রয়েছে পাঠান সিনেমাটির।