• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

পরকীয়া সন্দেহে দ্বন্দ্বে জড়ালেন মিম এবং পরী

এবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও বিদ্যা সিনহা মিম । বুধবার রাতে পরীমনির ফেসবুক  পোস্টকে কেন্দ্র করে যার সুত্রপাত। দিনভর পাল্টাপাল্টি স্ট্যাটাস এ সরগরম ছিল নেট দুনিয়া।

Shimul Arjuna by Shimul Arjuna
November 10, 2022
in প্রথম পাতা, বিনোদন
0 0
0
পরকীয়া সন্দেহে দ্বন্দ্বে জড়ালেন মিম এবং পরী
0
SHARES
104
VIEWS
Share on FacebookShare on Twitter

বিতর্কের শুরু , বুধবার (৯ নভেম্বর) মধ্য রাতে।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বিস্ফোরক একটি পোস্টের মাধ্যমে ।তিনি সেখানে তার স্বামী শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং নির্মাতা রায়হান রাফিকে বেশ কড়া ভাষায় আক্রমণ করেন।

নায়িকা পরীমনি তার স্ট্যাটাসে স্পষ্টভাবে তার স্বামী শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে আসেন। পরীর ওই স্ট্যাটাস নেটিজনদের মাঝে হইচই ফেলে দেয়। তবে কি সত্যিই রাজ ও মিমের মধ্যে কোন কিছু চলছে? সত্যিই কি তারা বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে আছেন? আজ নেট দুনিয়ার অন্যতম আলোচ্য বিষয় ছিল এই প্রশ্নগুলো। মিমের সঙ্গে রাজের যে সম্পর্ক তা পরী কখনো ভালভাবে গ্রহন করেননি। একাধিকবার তিনি এ নিয়ে তার বিরক্তিও প্রকাশ করেছেন । তবে কি এই বিরক্তি থেকে অন্দরমহলের এমন খবর প্রকাশ্যে এনেছেন পরী?

মূলত ‘পরাণ’ সিনেমা হিট হওয়ার পর থেকে শরীফুল রাজ ও মিমের সম্পর্ক বেশ শক্ত। এরপর ‘দামাল’ সিনেমার মুক্তির আগে থেকে প্রচারে ব্যস্ত এই অভিনয়শিল্পীরা।

এর আগে,  ১৩ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন পরীমনি। পোস্টে তিনি লেখেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’ এরপরই একটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। ১৩ অক্টোবরের ওই স্ট্যাটাসের পর থেকে নেটিজনদের মাঝে গুঞ্জন উঠে তাহলে কি ভাল নেই পরি ও রাজের সম্পর্ক? রাজ-পরীর সংসারে কি তবে ভাঙনের সুর বাজছে?

কিন্তু ২৪ অক্টোবর পরীমিনর জন্মদিনের জমকালো আয়াোজনে শরীফুল রাজ গণমাধ্যমের সামনে পরীমনিকে জড়িয়ে ধরে যখন বলেন, আমাদের মাঝে কোনো সমস্যা নেই। আমরা সারা জীবন একে অপরের পাশে থাকব । তখন সবাই ধরে নিয়েছিল তাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। কিন্তু জন্মদিনের দুই সপ্তাহ যেতে না যেতেই পরীর এমন আক্রমণাত্মক পোস্টে হতবাক সবাই।

আলোচিত ঐ পোস্টে তিনি নির্মাতা রায়হান রাফিকে, দালাল বলে আক্রমন করেন। মিমকে উদ্দেশ্য করে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ সেই সাথে স্বামী রাজকে উদ্দেশ্য করে লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি’। মধ্যরাতে দেয়া পরীর এই স্ট্যাটাস এখন গোটা নেট দুনিয়ায় ভাইরাল, চলছে আলোচনা- সমালোচনার ঝড় ।

সারাদিন ধরে সংবাদমাধ্যমগুলো যখন পরীর স্ট্যাটাস এর ময়নাতদন্ত চালাচ্ছে, ঠিক তখনই বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কড়া হুঁশিয়ারি দিয়ে এক দীর্ঘ পোস্ট দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম । তিনি যদিও সরাসরি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি। তবে তিনি বেশ ভালভাবে হুঁশিয়ার করে বলেছেন যে, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে, তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।আর এতেই আবারও সরগরম হয়ে উঠে নেট দুনিয়া । দুই জনপ্রিয় অভিনেত্রীর এমন  প্রকাশ্যে অভিযোগ- পাল্টা অভিযোগ বেশ আলোচনার খোরাক যোগাচ্ছে বিনোদন মাধ্যম গুলোয়।

এদিকে পরীর ওই স্ট্যাটাস দেয়ার পর সাইবার ক্রাইমের এডিসি নাজমুল ইসলাম পরীমনির স্ট্যাটাসের নিচে কমেন্ট করে অনুরোধ জানান স্ট্যাটাসটি ডিলিট করে দিতে ।নাজমুল ইসলাম বলেন, পারস্পরিক সম্মানবোধের  সাথে ঘরের বিষয়টি ঘরেই সমাধান করে নিতে । কিন্তু পরী তার কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে সাফ জানিয়ে দেন তার পক্ষে স্ট্যাটাসটি ডিলিট করা সম্ভব নয়। বিষয়টি আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বাইরের বিষয় হয়ে গেছে ।

এখন দেখার অপেক্ষা, এই দুই  অভিনেত্রীর পারস্পরিক আক্রমণের তীর কাকে কতোটুকু ঘায়েল করে? নাকি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তাদের মধ্যে । যদিও এখনো পর্যন্ত পরীমনির স্বামী শরীফুল রাজ এবং নির্মাতা রায়হান রাফির কোন মন্তব্য পাওয়া যায়নি।

Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

017754
Users Today : 13
Users Last 30 days : 688
Total Users : 17754
Total views : 29649
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?