বুধবার মধ্য রাতে আলোচিত অভিনেত্রী পরীমনির স্ট্যাটাসে আক্রমনের স্বীকার হবার পর এবার পাল্টা জবাব দিলেন ঢাকাই চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ।আজ দুপুর ২টা ৪০ মিনিটে তিনি তার ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান ।
সঠিক ভিত্তি প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ যদি তাকে নিয়ে করা হয় তবে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে জানান এই অভিনেত্রী ।
মিম তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা আমাকে আকাশছোঁয়া সাফল্য ভাসাচ্ছে । আমি আপ্লুত, আমি অভিভূত। আমি আমার জীবনের সেরা সময়টাকে পার করছি। আর এই সময়ে একটা পক্ষ আমার সাফল্য ঈর্ষান্বিত হয়ে, আমার পথ চলাকে থামিয়ে দিতে চায় । তাদেরই কেউ কেউ আমাকে বিভিন্ন ঘটনায় জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ।
‘পরাণ’ ও ‘দামাল’ আজ আমাকে যে ভালোবাসা দিচ্ছে ঠিক সেইরকম ভাবে দেড় দশক আগে সবার ভালোবাসায় আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছিল। সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন নিষ্ঠা ও সততার সাথে গড়ে তোলার চেষ্টা করেছি, প্রতিনিয়ত করে যাচ্ছি আর আগামীতেও করে যাব।
বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে যাচ্ছি । শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে প্রতিনিয়ত দারুণ কিছু কাজ করার চেষ্টা করে যাচ্ছি ।ভক্ত-শুভাকাঙ্ক্ষিসহ সবার মন জয়ের চেষ্টা করছি ভাল কিছু কাজ করার মধ্য দিয়ে ।
আমি কখনোই পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত হতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, আমি কোথায় বেড়ে ওঠেছি আমার চারপাশ কেমন—আমার সম্পর্কে কিছু বলার আগে তারা যেন সেগুলো মাথায় রেখে কথা বলেন। কোনো ধরনের প্রমাণ ছাড়াই যারা এমন ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি সত্যি নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।
তবে তিনি এই বলে হুশিয়ার করে দেন যে এসব নিয়ে বাড়াবাড়ি হলে তিনি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবেন।তিনি এও বলেন যে তার ভক্ত-শুভাকঙ্ক্ষি ও ভালোবাসার মানুষরা যেন কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় বিভ্রান্ত না হন ।
তিনি তার পোস্টে লিখেন যে,আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষিসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে ।





Users Today : 8
Users Last 30 days : 581
Total Users : 19033
Total views : 31142
Who's Online : 0