গত ৯ই নভেম্বর আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয় যে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা আরও ঘণীভূত হতে পারে বলে তখন আশঙ্কা করা হয়েছিল।
আজ ১১ই নভেম্বর শুক্রবার আবহাওয়া অধিদফতরের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানানো হয় যে, আজ সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে শীতের অনুভূতি আরও তীব্রতর হতে পারে।
তবে কোথাও কোথাও শুক্রবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। ঢাকায় বাতাসের গতি উত্তর ও উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় হবে ৮-১২ কিলোমিটার।
শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। শনিবার (১২ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।
