গত ১০ই নভেম্বর বৃহস্পতিবার ছিল ঢালিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন। অভিনেত্রী পরীর মতো অত বড় আয়োজনে জন্মদিন পালন না করলেও ছোট্ট পরিসরে বেশ সুন্দর ভাবেই স্বামী সনি পোদ্দারকে নিয়ে জন্মদিন উদ্যাপন করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
চিত্রনায়িকা পরীমনির সাথে তার সোশ্যাল মিডিয়ায় আক্রমন-পাল্টা আক্রমন ঘটনা তাকে বিমর্ষ ও হতাশাগ্রস্ত করলেও তবে তা তার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানকে ম্লান করতে পারেনি । ভালোবাসার মানুষকে সাথে নিয়ে বেশ ভাল সময় কাটিয়েছেন মিম । মিম তার ফেসবুক পেজে তার জন্মদিন পালনের একটা ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে, ভালোবাসার মানুষ বর সনি পোদ্দার ঠিকই পাশে ছিলেন মিমের।ভিডিওতে মিমকে জন্মদিনের অনেকগুলো কেক কাটতে দেখা গেছে আর স্বামী সনি মিমের জন্য গেয়েছিলেন বার্থডে্র গান। এ সময় স্বামী-স্ত্রী দুজনকেই বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল।
এই দুই অভিনেত্রীর তর্ক-বিতর্ক,অভিযোগ-পাল্টা অভিযোগ এসব এর মধ্যে নিজেকে না জড়িয়ে সনি পোদ্দার বেশ ভালভাবেই আগলে রেখেছেন নিজের স্ত্রিকে।
অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও মিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । চিত্রনায়িকা মিমের পোস্ট করা ওই ভিডিওতে অনেক ভক্তই কমেন্ট বক্সে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিমকে। অনেক ভক্ত আবার তাকে উদ্দেশ্য করে লিখেছেন, পরীমণির সঙ্গে ঝামেলা মিটমাট করুন, আমরা টেনশনে আছি।
বুধবার (৯ অক্টোবর) মধ্য রাতের দিকে ঢালিউড অভিনেত্রী পরীমনির দেয়া স্ট্যাটাসে নিয়ে তার ও পরিমনির মধ্যে বিতর্কের সুত্রপাত হয় । অই পোস্টে পরী দাবি করেন তার স্বামী শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ।পোস্টটি সাথে সাথে নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়,হইচই পড়ে যায় মিডিয়া পাড়ায়। প্রচুর আলচনা- সমালোচনা হয় যা স্বাভাবিকভাবে বেশ বিচলিত ও বিষাদগ্রস্ত করে তোলে মিমকে।
তবে চুপ করে বসে থাকেননি তিনিও ।পরীর স্ট্যাটাসের জবাবে বৃহস্পতিবার দুপুরে পাল্টা স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। নিজের ফেসবুকে পোস্টে হুঁশিয়ার করে জানিয়ে দেন, সঠিক প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন ।
তবে এত কিছুর মধ্যেও স্বামী সনি পোদ্দার কে নিয়ে বেশ ভাল ভাবেই জন্মদিন পালন করেন এই অভিনেত্রী আর স্বামী সনি পোদ্দারও ভালোবেসেই পাশে ছিলেন পুরোটা সময় জুড়ে ।






Users Today : 9
Users Last 30 days : 582
Total Users : 19034
Total views : 31143
Who's Online : 0