বলিউড বাদশা শাহারুখকে মুম্বাই বিমান বন্দরে আটক করা হয়েছে এমন একটি খবরে কাল সারাদিনই সরগরম ছিল বলিপাড়া। অবশেষে জানা গেল আটক নয় শুল্ক দপ্তরের জেরার মুখে পড়তে হয়েছে তাকে। গত ১২ নভেম্বর শনিবার দুবাই এর শারজা থেকে একটি অনুষ্ঠান শেষে মুম্বাই ফিরার সময় বিমানবন্দরে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হয় তাকে।
শুল্ক অধিদপ্তরের বরাত দিয়ে জানা গেছে, কিং খানের কাছে বহুমূল্যের বেশ কিছু জিনিস ছিল এমন একটা তথ্য তারা আগে জানতে পারেন আর সে কারণেই মুম্বাই বিমানবন্দরে তাঁকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করে শু[ল্ক কর্মকর্তারা।
তার কাছে ১৮ লাখ টাকার একাধিক ঘড়ি পাওয়া। সে কারণেই তাঁকে প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ছয় লাখ ৮৩ হাজার টাকা ‘কর’ পরিশোধ করে ছাড়া পান কিং খান।
ব্যাবসায়িক কাজেই কিছুদিন আগেই দুবাই গিয়েছিলেন শাহারুখ। ব্যক্তিগত বিমানে করে দুবাই গিয়েছিলেন এই সুপারস্টার। টাইমস অব ইন্ডিয়ার খবরে যানা যায় তিনি একটি বইমেলার উদ্বোধন করেত শারজায় যান। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাতে এক্সপো সেন্টারে শারজা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার (এসআইবিএফ) ২০২২-এর ৪১তম সংস্করণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১১ নভেম্বর শুক্রবার শারজায় তাঁকে ‘গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ’ পুরস্কারে ভূষিত করা হয়।
নিজের সফর শেষ করে শনিবার দেশে ফেরেন তিনি। আর ফিরতি পথেই বিমানবন্দরে শুল্ক কর্মকর্তাদের জেরার মুখে পড়েন তিনি। অবশ্য শুল্ক কর্মকর্তাদের তদন্তে সাহায্য করেছেন বলিউড বাদশাহ এবং নিয়ম অনুযায়ী শুল্ক দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন এই অভিনেতা।
এদিকে নতুন বছরে মুক্তি পাবে তার বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। শাহরুখের সঙ্গে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। ইতোমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে ইউটিউবে।যেখানে তার লুক নিয়ে প্রংসার ঝড় বয়ে যায় গোটা নেট দুনিয়ায়। প্রায় ৪ বছর পর তার নতুন কোন সিনেমা মুক্তি পাচ্ছে।







Users Today : 25
Users Last 30 days : 654
Total Users : 19785
Total views : 31967
Who's Online : 1