মা-বাবা হওয়ার আনন্দে ভাসছে বলিউডে তারকা দম্পতিরা।একের পর এক খুশীর খবর এসেই চলেছে।গত সপ্তাহে এক ফুটফুটে কন্যা সন্তানের মা-বাবা হন আলিয়া ভাট ও রনবির কাপুর দম্পতি। এরপরই খুশির খবর নিয়ে আসেন বিপাশা বসু এবং করন সিং গ্রোভার।শনিবার কন্যা সন্তানের মা হন বিপাশা।পুরো বলিউড এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত হন এই দুই তারকা দম্পতি।
রণবীর কাপুর ও করণ সিং গ্রোভার তো বাবা হয়েছে এরই মধ্যে তবে কি এই একই খুশির ঢেউ আসতে চলেছে বরুন ধাওয়ানের জীবনেও !!অন্তত ‘বিগ বস ১৬’এর সেটে সঞ্চালক সালমান বরুনের বাবা হওয়ার এমনই রহস্যময় ইঙ্গিত দিলেন ।যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। তবে কি আরেকটি খুশির খবর আসতে চলেছে বলিউডে?
বরুন ধাওয়ান ও কৃতি শ্যানন তাদের মুক্তি প্রতীক্ষিত ভৌতিক কমেডি ছবি ‘ভেড়িয়া’ প্রচারণায় সম্প্রতি ‘বিগ বস ১৬’-এর সেটে এসেছিলেন।সেখানেই শো চলাকালীন এক পর্যায়ে বলিউড ভাইজান সালমান খান বরুণের হাতে একটি পুতুল তুলে দেন। আর বলেন ‘এটি বাচ্চার জন্য’। ঠিক কি কারনে তিনি এই কথা বলেছেন তা জানা না গেলেও ভক্ত ও নেটিজনরা কিন্তু ঠিকই দুয়ে দুয়ে চার মিলিয়ে নেন।
গুঞ্জন উঠে তবে কি বাবা হতে চলেছেন বলিউডের সুপারস্টার বরুণ ধাওয়ান। বিগবস সেটে কি তারই ইঙ্গিত দিলেন বলিউড ভাইজান?
উল্লেখ্য দীর্ঘ দিনের প্রেমিকা ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে ২০২১ সালের জানুয়ারিতে সাত পাঁকে বাঁধা পড়েছিলেন এই অভিনেতা। তাই বরুণ-নাতাশার জীবনের কোনো সুখবর থাকা অস্বাভাবিক নয় বলেই মনে করছে নেটদুনিয়া। যদিও সালমান তেমন খোলাখুলি ভাবে কিছু বলেননি বা অন্যান্য সূত থেকেও তেমন কিছু জানা যায়নি তাই এখন দেখার বিষয় ভক্তদের এই অনুমানের জবাবে বরুন কি বলেন। আনুষ্ঠানিক ভাবে কিছু জানান কি না।







Users Today : 25
Users Last 30 days : 654
Total Users : 19785
Total views : 31967
Who's Online : 1