বলিউডের হার্টথ্রব আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। এবার এনবিআর এর পক্ষ থেকে কর জটিলতায় প্রয়োজনে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার সুপারিশ করা হয়েছে।
আইন অনুযায়ী কোন বিদেশি শিল্পী হিসেবে ঢাকায় এসে কাজ করে পারিশ্রমিক বা সম্মানি নিলে তাকে উৎসে কর পরিশোধ করতে হয়। সম্মানী বাবদ তিনি যত অর্থ পাবেন, তার ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে। এ ছাড়া আয়জক প্রতিষ্ঠানের ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা আছে। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান এই অনুমোদন নেয়নি।
এসব সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত এবং নোরা ফাতেহির কাছ থেকে আয়কর আদায়ের বিষয়টি নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ভ্যাট বিভাগ থেকে ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তারের সই করা একটি চিঠি রোববার জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব; সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার চেয়ারম্যানের দপ্তরের একান্ত সচিব, ডিএমপি কমিশনার এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বরাবর পাঠানো হয়েছে। বিষয়টি উল্লেখ করে চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
উল্লেখ্য আগামী ১৮ নভেম্বর উইমেন লিডারশিপ করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন করতে নোরা ফাতেহিকে আমন্ত্রন করেন। ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেই অনুষ্ঠানে তিনি পুরস্কার বিতরণও করবেন এবং পারফর্ম করবেন।ইতিমধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রিও শুরু হয়েছে।এর আগে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোরা ফাতেহিকে বাংলাদেশে আনতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেন এর সভাপতি সভাপতি ইশরাত জাহান মারিয়া। এতে বলা হয়, প্রতিষ্ঠানটির ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারিতে অংশ নিতে নোরাকে আমন্ত্রণ জানানো হয়েছে।তথ্য মন্ত্রণালয় তাকে ৫ টি শর্ত পুরন সাপেক্ষে ঢাকাতে আসতে অনুমতি দেয়।






Users Today : 7
Users Last 30 days : 642
Total Users : 17608
Total views : 29489
Who's Online : 0