সমস্ত অনিশ্চয়তা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা আসা চূড়ান্ত হল বলিউডের হার্টথ্রব আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহির।অবশেষে বাংলাদেশে আসার জন্য ভিসা পেলেন তিনি ।আর এর মধ্য দিয়ে তার ঢাকা আসার বিষয়ে গত কয়েকদিন থেকে যে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল তার অবসান হল।যা নিঃসন্দেহে নোরার ভক্ত অনুরাগীদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে।
সব ঠিক থাকলে আগামি ১৮ নভেম্বর শুক্রবার ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ১৬ নভেম্বর বুধবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে নোরাকে ঢাকায় আসার অনুমতি দেয়া হয়েছে। বুধবার সকালে বাংলাদেশের ভিসা পান নোরা।
উল্লেখ্য আগামী ১৮ নভেম্বর ‘উইমেন লিডারশিপ করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহন করতে নোরা ফাতেহিকে ঢাকা আসার আমন্ত্রন করেন। ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেই অনুষ্ঠানে তিনি পুরস্কার বিতরণও করবেন এবং পারফর্ম করবেন।ইতিমধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রিও শুরু হয়েছে।এর আগে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোরা ফাতেহিকে বাংলাদেশে আনতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেন এর সভাপতি সভাপতি ইশরাত জাহান মারিয়া। এতে বলা হয়, প্রতিষ্ঠানটির ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারিতে অংশ নিতে নোরাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে তথ্য মন্ত্রণালয় তাকে ৫ টি শর্ত পুরন সাপেক্ষে ঢাকাতে আসতে অনুমতি প্রদান করে।
১৭ নভেম্বর বৃহস্পতিবার থেকে নোরা ফাতেহির অনুষ্ঠানের অগ্রিম টিকেট বিক্রয় শুরু হবে। তবে এ টিকেট সরাসরি গিয়ে কিনতে হবে।‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকবে সময় টিভি।
যদিও কাল সারাদিন একটা গুঞ্জন উঠেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)পক্ষ থেকে কর জটিলতার কারনে তারা নোরা ফাতেহিকে ঢাকা এসে অনুষ্ঠান করতে দেবে না। এই বিষয়ে তারা সংশ্লিষ্ট পক্ষগুলোকে চিঠি ও প্রদান করে। যাতে শঙ্কা তৈরি হয় তার আসা নিয়ে। পরে এ বিষয়টির নিয়ে সমস্যার সমাধান হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের দেয়া বক্তব্য এর পর।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নোরা ফাতেহি একজন স্বনামধন্য অভিনেত্রী।যদি ট্যাক্স/ভ্যাটের কোন বিষয় থাকে সেটি এনবিআর দেখবে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার তো কারো নেই। আমরা অনুমতি দিয়েছি, সুতরাং তারা এ অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে।‘
মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এমন বক্তব্যের পর নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে সব জটিলতার অবসান হয়।






Users Today : 26
Users Last 30 days : 1122
Total Users : 21392
Total views : 33764
Who's Online : 0