চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবার সম্ভাবনা রয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সম্ভাব্য তারিখ হিসেবে ২৮ থেকে ৩০ নভেম্বর মধ্যে যেকোনো একদিনকে নির্ধারণ করা হবে পরীক্ষার ফল প্রকাশের জন্য। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
গণমাধ্যমগুলোর সাথে আলাপ কালে তিনি আরও জানান, ‘শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশিত হবে।‘
উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসির নির্ধারিত সূচি অনুযায়ী মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারনে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। করোনা ভাইরাস সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।
এ বছর পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। তার মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অধিনে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।







Users Today : 51
Users Last 30 days : 1429
Total Users : 23796
Total views : 36371
Who's Online : 1