অভিনেত্রী ও মডেল জয়া আহসান গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টান বোল্ড লুকের সুন্দর ও মনোমুগ্ধকর কিছু ছবি শেয়ার করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীদের ব্যাপক প্রশংসা পায় ছবিগুলো।
ভক্ত অনুরাগীরা তো বটেই বিনোদন অঙ্গনের অনেকেই ভাললাগা বেক্ত করেন ছবিগুলো দেখে।অভিনেতা ওমর সানীও ছিলেন তাদের একজন।জয়া আহসানের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করে নিচে কমেন্ট সেকশনে ’ওয়াও’ লিখে একটি মন্তব্য করেন।
আর এই একটি মন্তব্য করে বিপাকে পড়েন ওমর সানি।তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি তার এই ছোট্ট একটি মন্তব্য কে নিয়ে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা ট্রল এর স্বীকার হতে তাকে।
২০১৯ সালের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছিলেন, শীত একটি পর্দানশীল ঋতু। নারী পুরুষ সবাইকে পোশাকের অশ্লীলতা থেকে মুক্তি দেয়। তার করা সেই পোস্ট আর জয়ার ওয়েস্টান এর ছবিতে তার মন্তব্য এই দুইটিকে যুক্ত করে একটা মিম ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হতে সময় নেয় নি মিমটি। আর তাতেই নেটিজনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা।
মীমটি ব্যাপকভাবে শেয়ার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।প্রচুর মন্তব্য,সমালোচনা আসতে থাকে নেটিজনদের থেকে। এই যেমন একজন লিখেছেন, ‘ওমর সানী তো দেখছি ডাবল স্ট্যান্ডার্ড পাবলিক।অন্যজন লিখেছেন,‘জয়া আহসানকে এভাবে দেখে আর কমেন্ট করা থেকে হাতকে আটকাতে পারেনি’।






Users Today : 27
Users Last 30 days : 1123
Total Users : 21393
Total views : 33765
Who's Online : 0