• প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা
আনন্দ সময়
Advertisement
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • ফেইসবুক থেকে
No Result
View All Result
আনন্দ সময়
No Result
View All Result
Home প্রথম পাতা

‘অর্থ নয়,মানসিকভাবে ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ’-বললেন সব্যসাচী।

Shimul Arjuna by Shimul Arjuna
November 20, 2022
in প্রথম পাতা, বিনোদন
0 0
0
‘অর্থ নয়,মানসিকভাবে ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ’-বললেন সব্যসাচী।
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

গত ১ নভেম্বর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সদ্য ক্যান্সার থেকে মুক্ত হওয়া কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেদিন তাঁর ব্রেনস্ট্রোক হয়েছিল।সেই থেকে টানা ১৯ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। শুরু থেকেই অভিনেত্রীর শয্যাপাশে আছেন তার মা,বাবা ও বোন আর আছেন অভিনেত্রীর কাছের মানুষ অভিনেতা সব্যসাচী চৌধুরী। বিপদে-আপদে সব সময় নিজের উপস্থিতি রেখেছেন এই অভিনেতা।

সম্প্রতি অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও ঐন্দ্রিলার চিকিৎসার খরচের সাহায্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন।যার সূত্র ধরে গুজব রটে গিয়েছিল গায়ক অরিজিৎ সিং নাকি ঐন্দ্রিলা শর্মার চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে চলেছেন।

তারই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত অভিনেতা সব্যসাচী। নিজের পোস্টে বেশ কড়া ভাষায় তিনি জানিয়ে দেন, কারো কাছ থেকে অর্থ সাহায্য নিচ্ছে না ঐন্দ্রিলার পরিবার। তাঁর পারিবারের আর্থিক সামর্থ্য রয়েছে তাকে চিকিৎসা করানোর। তাই এই বিষয় নিয়ে খামাখা আলোচনা করা একদমই নিরর্থক ।

অভিনেতা সব্যসাচী তার পোস্টে বলেন, ‘চিকিৎসার খরচ নিয়ে লেখালেখি বন্ধ করা উচিত। পরিবারের সামর্থ্য অনুযায়ীই চিকিৎসা হবে। এখন অবধি কারো কাছে এক পয়সাও অর্থ সাহায্য চাওয়া হয়নি। কারো থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি। তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা। তাঁর পরিবারকে ছোট করা।‘

এই পোস্টের মাধ্যমে অরিজিৎ সিং এর আর্থিক সাহায্য করার চলমান গুজব কে মিথ্যা প্রমান করার পাশাপাশি সব্যসাচী বলেন যে অরিজিৎ সিং ঐন্দ্রিলা এবং তাঁর পরিবারকে সাহায্য করছেন তবে সেটা অন্যভাবে । অর্থ সাহায্য নয়, মানসিকভাবে ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। যে নতুন নিউরো টিম ঐন্দ্রিলাকে দেখছে তাকে রেকমেন্ড করেছেন অরিজিৎ সিং।

এ প্রসঙ্গে সব্যসাচী জানান, গত কয়েকদিনের নেগেটিভিটির মাঝে একটা মাত্র মানুষ আমায় কিছু তথ্য দিয়ে প্রথমে আলোর দিশা দেখায়। যাঁর সঙ্গে সারা দিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি। তিনি অরিজিৎ সিং।  অর্থ দিয়ে নয়, অন্যভাবে সব সময় ঐন্দ্রিলার পাশে আছেন অরিজিৎ।‘

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এই পোস্টের দ্বারা সব্যসাচী এটাও দেখিয়ে দিলেন স্বাস্থ্যের  পাশাপাশি তিনি  অভিনেত্রীর সম্মানেরও খেয়াল রাখছেন।

এদিকে ঐন্দ্রিলার সুস্থতার জন্য নিয়মিত প্রার্থনা করছেন টলিউড তারকারা সহ তার ভক্ত অনুরাগীরা সবাই। সবার প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন তিনি।

Tags: অরিজিৎ সিংঐন্দ্রিলাসব্যসাচী
Shimul Arjuna

Shimul Arjuna

Total Visitors

017607
Users Today : 6
Users Last 30 days : 641
Total Users : 17607
Total views : 29488
Who's Online : 0

  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • বাণিজ্য
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

No Result
View All Result
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বাণিজ্য
  • বিনোদন
    • টলিউড
  • খেলা

©২০২২ আনন্দ সময় - সম্পাদক ও প্রকাশক: ফয়সাল মোরশেদ আনন্দ সময়.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?