অবশেষে চিকিৎসকদের আশঙ্কাকে সত্যি করে জীবন যুদ্ধের লড়াই শেষে অনন্তলোকের পথে পাড়ি জমালেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আজ রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।
দুইবার ক্যান্সার ভয়াবহতাকে অতিক্রম করে জয়ী হয়ে ফিরে আসতে পারলেও এবার হৃদরোগে আক্রান্ত হয়ে আর ফিরে আসতে পারলেন না এই লড়াকু অভিনেত্রী। মা,বাবা,বোন,প্রিয় মানুষ সব্যসাচী আর অসংখ্য ভক্ত-অনুরাগীদের সব প্রার্থনাকে বিফল করে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। মাত্র ২৪ বছরে সমাপ্তি টেনে দিলেন জীবনযুদ্ধের লড়াকু এক যোদ্ধার গল্পের।
উল্লেখ্য গত ১ নভেম্বর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেদিন তাঁর ব্রেনস্ট্রোক হয়েছিল।সেদিন ওই তাকে দ্রুত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ভর্তির পর থেকে ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন এই অভিনেত্রী। সিপিআর দেওয়া হয়েছে তাঁকে। অন্য হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে পরামর্শ নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকদের সব ধরনের চেষ্টার পরও অভিনেত্রীর শারীরিক অবস্থার কোন উন্নতি হচ্ছে না বরং দিন দিন অবনতি হচ্ছে।
ভর্তির পর মাঝখানে অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিল, ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশীল। কিন্তু ১৭ নভেম্বর থেকে আবার অবস্থা খারাপ হতে থাকে রক্তচাপ ওঠানামা করতে থাকে। সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধও চলছে। বৃহস্পতিবার রাত থেকেই ঐন্দ্রিলার শরীর পুরো অসাড়।এর মধ্যে গতকাল শনিবার রাতে ১০ বার মৃদু হৃদরোগ (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হন তিনি। তখনই ডাক্তার রা জানায় তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি।
শনিবার আবার হার্ট অ্যাটাকের পর ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচীর নিজের ফেসবুক পেজ থেকে সব ঐন্দ্রিলাকে নিইয়ে করা সব পোস্ট মুছে দেন। আর তাতেই ঐন্দ্রিলা ভক্তরা বুঝেছিল তাদের প্রিয় অভিনেত্রী দুবার ক্যানসারকে হারাতে পারলেও এবার ফেরা হচ্ছে না তার।
কালারস বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের শুরু তার। এরপর স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। সর্বশেষ সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করে ছিলেন।







Users Today : 23
Users Last 30 days : 652
Total Users : 19783
Total views : 31965
Who's Online : 0